|

Advertisement
×

ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. হাবিব উল্লাহ বাবুল

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫   প্রিন্ট   ৬২৩ বার পঠিত

ধানমন্ডি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মো. হাবিব উল্লাহ বাবুল

ধানমন্ডি ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট নির্বাচনে মো. হাবিব উল্লাহ বাবুল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে জয়লাভের পর তিনি ক্লাবের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই জয় শুধু আমার নয়; এটি ধানমন্ডি ক্লাবের সকল সদস্যের ঐক্য, আস্থা ও সম্মিলিত ইচ্ছার প্রতিফলন। ফলাফল প্রমাণ করেছে যে সততা, নিষ্ঠা ও উন্নয়নের আন্তরিক প্রচেষ্টা সবসময় সফলতা বয়ে আনে।”

তিনি আরও অঙ্গীকার করেন যে, সকলের সহযোগিতায় ধানমন্ডি ক্লাবকে একটি সু-সংগঠিত, আধুনিক, সফল ও সবার জন্য আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করবেন।

এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পেয়ারু মো. ফেরদৌস আলম, তারেক আহমেদ আদেল, ইউসুফ আলী শামীম, ড. মোহাম্মদ ওসমান, গোলাম ফারুক, এস.এ.এম. শওকত হোসেন, সৈয়দ আলমগীর হোসেন, আবদুল্লাহ খান রুবেল, আনিসুজ্জামান খান ও ফরিদা ইয়াসিন।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com