নিজস্ব প্রতিবেদক
সোমবার, ০২ মার্চ ২০২৬ প্রিন্ট ১৪৯ বার পঠিত
নতুন বাংলাদেশ গঠনে শিক্ষকদের সর্বোচ্চ সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ ও শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব নিশ্চিত করে জাতির ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসতে হবে।
সোমবার (২ মার্চ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২৭তম বিসিএসের নবনিযুক্ত কর্মকর্তাদের অংশগ্রহণে ২০৭তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক।
মন্ত্রী বলেন, দীর্ঘ বিলম্বের পর আপনাদের যোগদান দেশের প্রশাসনিক ইতিহাসে একটি অনাকাঙ্ক্ষিত অধ্যায় হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের বিলম্ব ও অবিচারের পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশা করছি। আপনারা জাতির ভবিষ্যৎ নির্মাতা। যাদেরকে আপনারা শিক্ষা দেবেন, তারাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বিভাগ এবং শিক্ষকসমাজ একটি অভিন্ন পরিবার। এই পরিবারের দায়িত্বশীল সদস্য হিসেবে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২৭তম বিসিএসের নতুন কর্মকর্তাদের চাকরি স্থায়ী হওয়ার মাধ্যমে দ্রুত পদোন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
Posted ০৭:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com