|

Advertisement
×

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ২৩৩ বার পঠিত

নিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত

নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৭৬তম বোর্ড সভা ভার্চুয়াল মাধ্যমে মঙ্গলবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান জোবায়ের হুমায়ুন খন্দকার, পরিচালক মিসেস নাঈমা হক, মাহমুদুল হক শামীম, নাজমে আরা হোসেন, মো. মুরাদ হোসেন রিপন, স্বতন্ত্র পরিচালক মো. মামুনুর রশীদ এফসিএমএ ও মো. সোহরাব আলী খান এফসিএমএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম।

আরো উপস্থিত ছিল কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স মো. লিয়াকত হোসেন এফসিএমএ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. মিজানুর রহমান এফসিএস। সভায় কোম্পানির ৩য় প্রান্তিকের হিসাব পেশ করা হয় এবং তা সর্বসম্মতিক্রমে বোর্ড সভায় অনুমোদিত হয়।

Facebook Comments Box

Posted ০২:১৮ অপরাহ্ণ | বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com