বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ প্রিন্ট ২১৫ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল টি’র ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ’বি’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আগামীকাল ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার থেকে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত অর্থবছরে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছে।
উল্লেখ্য, বিএসইসির নির্দেশনা অনুযায়ী ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোম্পানিটিকে কোনো ঋণ সুবিধা দেওয়া যাবে না।
Posted ০৪:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন