বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ২১ বার পঠিত
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ম্যানেজার’স কনফারেন্স কক্সবাজারের হোটেলে লং বীচে সম্প্রতি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে ৭ কোটি ৬৫ লাখ টাকার বীমাদাবি পরিশোধ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সভাপতিত্ব করেন সিইও মো. কাজিম উদ্দিন। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ মাসুদ হোসেন, পরিচালক বিলকিস নাহার, পরিচালক রাজিয়া সুলতানা,এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসেন, পরিচালক মাহমুদ হাবীব জামান ও পরিচালক শাহীনুর মিনহাজ চৌধুরী।
বক্তব্য রাখেন কোম্পানির ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, ডিএমডি মোঃ আবুল কাসেম ও বাহার উদ্দিন মজুমদার, তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন ন্যাশনাল লাইফ যথা সময়ে গ্রাহকের দাবী পরিশোধ করে। তাছাড়া ন্যাশনাল লাইফের প্রিমিয়ামের টাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শিল্প ও ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ হয়ে থাকে। একই সাথে সরকারী বন্ডেও বিনিয়োগ হয়ে থাকে। এতে দেশের অর্থনৈতিক উন্নয়নসহ বিপুল কর্মসংস্থান সৃষ্টিতে ন্যাশনাল লাইফ গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন বীমা জীবনের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে। তাই প্রত্যেক মানুষের ও সম্পদের বীমা থাকা প্রয়োজন। বিশ্বের অধিকাংশ দেশে শতভাগ মানুষ বীমার আওতায় রয়েছে। পরিসংখ্যান পর্যবেক্ষণ ও পর্যালোচনায় দেখা যায় ন্যাশনাল লাইফ দেশের ১ নম্বর বীমা কোম্পানী। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন ভবিষ্যতেও ন্যাশনাল লাইফ সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ কাজিম উদ্দিন বলেন, আমরা মানুষের বাড়ি গিয়ে বীমার টাকা পৌঁছে দিই। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু কিছু কোম্পানী সময়মতো গ্রাহকের টাকা পরিশোধ করতে না পারায় কিছুটা আস্থার সংকট সৃষ্টি হয়েছে। তবে আশার বিষয় হলো, আইডিআরএ বর্তমানে গ্রাহকের টাকা পরিশোধের যে উদ্যোগ নিয়েছে তাতে বীমার টাকা পাওয়ার অনিশ্চয়তার বিষয়টি কেটে যাবে। জনমনে আস্থা ফিরে আসবে। তিনি আরো বলেন, বীমা পেশা অনেক সম্মানর। বীমার মাধ্যমে মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয়। একই সাথে বীমা কর্মীরা আর্থিকভাবে বেশ স্বাভলম্বী হয়।
অনুষ্ঠানে গ্রাহকের মাঝে প্রায় ৭কোটি ৬৫ লাখ টাকার বীমাদাবির চেক হস্তান্তর করা হয়।
Posted ০৭:৩২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com