শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পতন দিয়ে সপ্তাহ শুরু

রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৪৭ বার পঠিত

পতন দিয়ে সপ্তাহ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ রোববার লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে আগের দিনের তুলনায় টাকার অংকে বেড়েছে ৯০ কোটি ৮ লাখ ১১ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৮ কমে অবস্থান করছে ১৭৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১০৩ কোটি ৮৮ লাখ ৩ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ১২ পয়েন্ট কমে অবস্থান করে ৫১০৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করে ১১৬৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৬১ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩ কোটি ৭৯ লাখ ৯২ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন কমেছে ৯০ কোটি ৮ লাখ ১১ টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকা।

 

Facebook Comments Box

Posted ০৩:৪০ অপরাহ্ণ | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com