নিজস্ব প্রতিবেদক:
রবিবার, ০১ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২১০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের পিপলস লিজিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১৯, ২০২০ ও ২০২১ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৯ টাকা ৭৬ পয়সা, আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ৮৩ টাকা ৫৩ পয়সায়।
২০২০ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২২ টাকা ৩২ পয়সা, আর ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ১০১ টাকা ২৪ পয়সায়।
২০২১ সালে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৪০ পয়সা, আর ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দায় দাঁড়িয়েছে ১১৫ টাকা ৩৪ পয়সায়।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারন করা হয়েছে ১২ অক্টোবর ২০২৩।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | রবিবার, ০১ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন