Ad
x

পেনিনসুলা চিটাগাংয়ের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫০১ বার পঠিত

পেনিনসুলা চিটাগাংয়ের ইজিএম ও এজিএম অনুষ্ঠিত

আজ সোমবার (১৪ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের ৮ম বিশেষ সাধারণ সভা (ইজিএম) (ইজিএম) ও ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় শেয়ারহোল্ডাররা পরিচালনা পর্ষদ ঘোষিত ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন।

এছাড়াও ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত লাভ লোকসান হিসাব ও স্থিতিপত্র এবং সেই সঙ্গে নিরীক্ষক ও পরিচালক মন্ডলীর প্রতিবেদন গ্রহণ, বিবেচনা ও অনুমোদন এবং কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পরিচালন হিসেবে মোস্তাফা তাহসিন আরশাদ ও আয়শা সুলতানার পুন-নির্বাচন অনুমোদন করা হয়।

অন্যদিকে ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য নিরীক্ষক মেসার্স হুদাভাসী চৌধুরী এন্ড কোং, চার্টাড একাউন্টটকে নিয়োগ প্রদান করা হয়। পাশাপাশি চলতি বছরের জন্য কর্পোরেট গভর্ন্যান্স নিরীক্ষক মেসার্স এস আহমেদ এন্ড কোং, চার্টাড একাউন্টটকে নিয়োগ প্রদান করা হয়।

কোম্পানির চেয়ারম্যান মাহবুব-উর-রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন-ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা তাহসিন আরশাদ, পরিচালক বিলকিস আরশাদ, আয়শা সুলতানা, মনোনিত পরিচালক আবুল হোসাইন, স্বতন্ত্র পরিচালক ডা. শেখ মোহাম্মদ শফিউল আজম ও পরিচালক ড. মোহাম্মদ ফসিউল আলম।। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ নূরুল আজিম।

 

Facebook Comments Box

Posted ০৮:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com