নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ অক্টোবর ২০২২ প্রিন্ট ১৯৯ বার পঠিত
প্রগতি ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২২ অক্টোব অনুষ্ঠিত বোর্ড সভায় শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৬২ পয়সা আয় হয়েছিল।
তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৭৩ পয়সা আয় হয়েছিল।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ বা ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫ টাকা ১০ পয়সা। আগের বছর কোম্পানিটির আয় ছিল ৬ টাকা ২ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭৫ পয়সা।
Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | রবিবার, ২৩ অক্টোবর ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com