Ad
x

প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

শনিবার, ২১ মে ২০২২   প্রিন্ট   ৩৯৩ বার পঠিত

প্রগতি লাইফের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর বার্ষিক সম্মেলন-’২০২১ সম্প্রতি কক্সবাজারের লং বীচ হোটেল এ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, সোহেল আহমেদ চৌধুরী এবং সৈয়দ কামরুল হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন মুখ্য নির্বাহী কর্মকর্তা, মো. জালালুল আজিম।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা

পরিচালক (অর্থ ও হিসাব), চন্দ্র শেখর দাস, এফসিএ এবং প্রকল্প প্রধানগন। সারাদেশ থেকে উন্নয়ন কর্মকর্তারা এই সম্মেলনে যোগ দেন। সম্মেলনে ২০২১ সালের ব্যবসা পর্যালোচনা করা হয় এবং ২০২২ইং ব্যবসা বর্ষের নির্ধারিত লক্ষ্য ও তা অর্জনের বিভিন্ন দিক আলোচনা করা হয়।

ব্যবসায় সাফল্য অর্জনের ও গ্রাহক সন্তুষ্টির উপর বিশেষ জোর দেয়া হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।

 

 

Facebook Comments Box

Posted ০৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ২১ মে ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com