|

Advertisement
×

প্রগ্রেসিভ লাইফের মৃত্যু দাবি, সারভাইভাল বেনিফিট ও সারেন্ডার ক্লেইমের চেক বিতরণ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬   প্রিন্ট   ১৮ বার পঠিত

প্রগ্রেসিভ লাইফের মৃত্যু দাবি, সারভাইভাল বেনিফিট ও সারেন্ডার ক্লেইমের চেক বিতরণ

পলিসি গ্রাহকদের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার অংশ হিসেবে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড দেশব্যাপী তাদের বিভিন্ন সার্ভিস সেল সমূহের মাধ্যমে একযোগে সকল Death Claim, Survival Benefit এবং Surrender Policy Claim এর চেক বিতরণ করেছে।

দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত কোম্পানির সার্ভিস সেলগুলোর মাধ্যমে কোম্পানির প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট পলিসি গ্রাহক ও নমিনিদের হাতে তাদের প্রাপ্য অর্থের চেক তুলে দেওয়া হয়। উল্লেখিত ৩টি ক্যাটাগরির দাবির ক্ষেত্রে কোম্পানির সকল Pending Claim নিস্পত্তি করা হয়েছে এবং বর্তমানে এই ৩টি দাবির কোন বকেয়া/অনিষ্পন্ন দাবি নেই। এরই ধারাবাহিকতায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক পলিসি গ্রাহকদের বকেয়া/অনিস্পন্ন দাবি পরিশোধের ক্ষেত্রে যে উদ্যোগ গ্রহণ করেছে তার প্রতি কোম্পানির দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানির এ উদ্যোগ গ্রাহক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশব্যাপী একই সময়ে সার্ভিস সেলগুলোর মাধ্যমে চেক বিতরণের ফলে গ্রাহকগণ নিজ নিজ এলাকার সার্ভিস সেল থেকেই তাদের প্রাপ্য দাবি গ্রহণের সুযোগ পেয়েছেন।

কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, বীমা গ্রাহকদের আস্থা অর্জন ও তা ধরে রাখা এবং পলিসি গ্রাহকদের প্রাপ্য অর্থ যথাসময়ে প্রদান করা কোম্পানির অন্যতম প্রধান অঙ্গীকার। সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দাবি নিস্পত্তি কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

কোম্পানি কর্তৃপক্ষ আরও জানায়, Death Claim, Survival Benefit এবং Surrender Policy Claim এর সকল Pending Claim স্পত্তির মাধ্যমে কোম্পানি গ্রাহকদের প্রতি তাদের দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করেছে। ভবিষ্যতেও গ্রাহকদের দাবি অতি দ্রুত ও স্বচ্ছতার সাথে নিস্পত্তি করার কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স মনে করে, গ্রাহকদের দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহকের পাশে দাঁড়ানোই জীবন বীমা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান দায়িত্ব। এই উদ্যোগ পলিসি গ্রাহকদের আস্থা ও সন্তষ্টি অর্জনের পাশাপাশি জীবন বীমা খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা ও নির্ভরশীলতা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

Facebook Comments Box

Posted ০৭:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com