Ad
x

প্রাইম ইন্স্যুরেন্সের শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, ১৫ আগস্ট ২০২২   প্রিন্ট   ৩২৩ বার পঠিত

প্রাইম ইন্স্যুরেন্সের শাখা প্রধান সম্মেলন অনুষ্ঠিত

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অর্ধবার্ষিক শাখা প্রধান সম্মেলন সম্প্রতি গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মো. সুজাদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন মো. শওকত আলী চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি, মো. আক্তার হোসেন সান্নামাত এফসিএ, এফসিএস, চেয়ারম্যান অডিট কমিটি ও এনআরসি, মো. আব্দুল্লাহ, চেয়ারম্যান, ক্লেইম অ্যান্ড রি-ইন্স্যুরেন্স কমিটি, এ.এন.এম শহীদুল হক চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কমিটি, কে.এম সাইদুর রহমান, চীফ কনসালট্যান্ট, আব্দুল হামিদ এফসিএ মুখ্য নির্বাহী কর্মকর্তাসহ কেম্পানির কর্মকর্তাবৃন্দ।

সম্মেলনে ২০২২ সালের ১লা জানুয়ারী থেকে ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং পরবর্তী অর্ধ-বার্ষিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া কোম্পানির শাখাসমূহের ২০২২ সালের পরিপূর্ণ ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Facebook Comments Box

Posted ০১:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৫ আগস্ট ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com