|

Advertisement
×

প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে আরডি ফুড

সোমবার, ১২ এপ্রিল ২০২১   প্রিন্ট   ৫৯১ বার পঠিত

প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পেয়েছে আরডি ফুড

গত ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসের ওয়ার্লড ট্রেড সেন্টারে গালফুড ফেয়ার-২০২১ অংশগ্রহণ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস। অনুষ্ঠিত মেলায় ক্রেতাদের ভালো সাড়ার পাওয়ায় বিভিন্ন দেশ থেকে প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পায় কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আরডি ফুড পন্য রপ্তানির মাধ্যমে বৈদিশেক মুদ্রা অর্জন ও রপ্তানি ভলিউম বাড়ানোর চেষ্টা করছে। কোম্পানিটি ইতোমধ্যে আফ্রিকান দেশগুলোতে পরীক্ষামূলকভাবে রপ্তানি শুরু করেছে। কোম্পানিটি আরও জানায়, আরডি ফুড গালফুড ফেয়ারে বিভিন্ন দেশ থেকে প্রায় ১.১ মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ পায়। দেশগুলো হচ্ছে- ব্রুকিনা ফ্যাসো, ইউই, ঘানা, মালি, রিপাবলিক অব মালদোভা, ইয়েমেন এবং বিশ্বের অন্যান্য দেশ।
এর ফলে সামনের দিনগুলোতে কোম্পানির রাজস্বে রপ্তানি প্রক্রিয়া বড় প্রভাব ফেলবে। কোম্পানির টার্নওভার বাড়বে ৯ কোটি ১৩ লাখ টাকার। মুনাফা বাড়বে ১ কোটি ৬৯ লাখ ৮১ হাজার ৮০০ টাকার। এবং ইপিএস বাড়বে ১০ পয়সা।

খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ১০০ কোটি টাকা এবং ৭৩ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ১৮ কোটি টাকা। এ কোম্পাানির ৭ কোটি ৩৭ লাখ ৬১ হাজার ১২৪টি শেয়ারের মধ্যে ৩১.১৪ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৯.১৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৯.৭০ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ১২ এপ্রিল ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com