নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ প্রিন্ট ৩৭৪ বার পঠিত
‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সামসুল আলম ও জাহাঙ্গীর সিকদার প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনে সাবেক সভাপতি সামসুল আলম সভাপতি ও মেম্বার এডমিন হিসেবে জাহাঙ্গীর সিকদার দায়িত্ব গ্রহণ করেছেন। মোজহারুল ইসলাম ওবায়েদ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন : রিয়ানা রহমান পলি (অ্যাকটিং প্রেসিডেন্ট) ইন অ্যবসেন্স অব প্রেসিডেন্ট, মোজাহারুল ইসলাম ওবায়েদ, মেম্বার ইনচার্জ ফাইন্যান্স, অপূর্ব রায়, (এমএইচ অপূর্ব), এম. এ কামাল, মেম্বার ইনচার্জ ফুড এন্ড বেভারেজ, সেকেন্ড ইনচার্জ কাডরুম, শানু শিবা, মেম্বার ইনচার্জ, কালচারাল এন্ড এন্টারটেইনমেন্ট, মো. আব্দুল্লাহ জেয়াদ, মেম্বার ইনচার্জ লাইব্রেরি, (মেম্বার ইনচার্জ হাউজি গেম এন্ড স্পোর্টস, মো. সাফিউদ্দিন সাফি, মেম্বার ইনচার্জ কাডরুম, ( সেকেন্ড ইনচার্জ ডেভেলপমেন্ট) মো. শাহ আলমগীর বাচ্চু, মোরশেদ খান হিমেল, মেম্বার ইনচার্জ ডিসিপ্লিন, (সেকেন্ড ইনচার্জ এডমিনিস্ট্রিশন, সেকেন্ড ইনচার্জ কালচারাল এন্ড এন্টারটেইনমেন্ট, সেকেন্ড ইনচার্জ ফুড এন্ড বেভারেজ।
এবার নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এতে সামসুল আলম ২৩৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সভাপতি লায়ন নজরুল ইসলাম চৌধুরী ১৯৮ ভোট পান। নির্বাচনে সাবেক এডমিন অপূর্ব রায় সর্বোচ্চ ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন, তারা হলেন-অপূর্ব রায় ২৪৮, মোজাহারুল ইসলাম ওবায়েদ ২২৭, এমএ কামাল ২২৯, সাফি উদ্দিন সাফি ২১৪, শানু শিবা ২২৬, মো. আব্দুল্লাহ জেয়াদ ২১৫, রিয়ানা রহমান পলি ২৪০, জাহাঙ্গীর সিকদার ২০৪, মোরশেদ খান হিমেল ২০২, মো. শাহ আলমগীর বাচ্চু ২০৩, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এবার নির্বাচনে ১৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন-সাবেক সভাপতি ও প্রযোজক কামাল মো. কিবরিয়া লিপু ও কমিশনাররা হলেন-এসএম মোস্তাফিজুর রহমান, সৈয়দ শহিদুল্লাহ দুলাল, মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, মো. আলীম উল্লাহ, পিটার চৌধুরী, বদিউল আলম খোকন, সোহরাব হোসেন, ডিএ তায়েব, আব্দুর রহিম, মো. সালাউদ্দিন, হেদায়েত উল্লাহ আজাদ, কবিরুল ইসলাম রানা ও মবিন আলম ভূইয়া।
ওইদিন রাত ৩টায় ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এবার ভোটার সংখ্যা ছিল ৬৭৬। প্রাপ্ত ভোটার সংখ্যা ছিল ৪৭৫। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন অফিস ম্যানেজার মো. রোকন ও সহকারী ম্যানেজার মো. রাজিব। স্থির চিত্রে মোস্তাফিজুর রহমান মিন্টু।
Posted ০৯:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com