বিজ্ঞপ্তি
মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট ৪২০ বার পঠিত
ফেডারেল ইন্স্যুরেন্সের কোম্পানির পরিচালক খাদিজাতুল আনোয়ার সনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কোম্পানির পক্ষ থেকে গতকাল সংবর্ধনা দেওয়া হয়।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএমএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান এনামুল হক।
কোম্পনি সচিব শেখ মোহাম্মদ আনোয়ার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াস সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান নুরুল আলম, পরিচালক মোরশেদুল শফি।
এছাড়া বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুবুল আলম ও এসইভিপি একেএম সরফউদ্দিন চৌধুরী। অন্যান্যের মধ্যে নির্বাহী ও বিনিয়োগ কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদীন জামাল, অডিট কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সরকারের সাবেক সচিব সফররাজ হোসেন, এনআরসি কমিটির চেয়ারম্যান সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, পরিচালক জিয়া উদ্দীন ও কোম্পানির শাখা ব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৭:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com