Ad
x

ফেডারেল ইন্স্যুরেন্স শেয়ারের বিক্রেতা নেই

রবিবার, ২৬ মে ২০১৯   প্রিন্ট   ৭০৩ বার পঠিত

ফেডারেল ইন্স্যুরেন্স শেয়ারের বিক্রেতা নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাধারণ বীমা কোম্পানি ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার কিনতে পারছেন না বিনিয়োগকারীরা। যেসব বিনিয়োগকারীর কাছে এই প্রতিষ্ঠানটির শেয়ার আছে তাদের কেউ শেয়ার বিক্রি করতে রাজি হচ্ছেন না। ফলে ক্রেতা থাকলেও শেয়ারের বিক্রেতাশূন্য হয়ে পড়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, বীমা কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর দাম ছিল ১১ টাকা ২০ পয়সা। এর থেকে ৪০ পয়সা কমিয়ে ১০ টাকা ৮০ পয়সা দরে প্রথমে ৮৫ হাজার ৬১১ শেয়ার ক্রয়ের আবেদন পড়ে। তবে কেউ এই দামে শেয়ার বিক্রি করতে রাজি হননি।

এরপর কয়েক দফা বেড়ে এক পর্যায়ে ১১ টাকা ৭০ পয়সা দামে এক লাখ চার হাজার ৬৯৭টি শেয়ার ক্রয়ের আবেদন আসে। এ দামেও কেউ শেয়ার বিক্রি করতে রাজি হননি। ফলে লেনদেন শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় শেয়ার দাম বেড়ে সার্কিট ব্রেকারের (দাম বাড়ার সর্বোচ্চ সীমা) কাছে চলে আসে। এরপরও কোম্পানিটির শেয়ারের বিক্রেতা শূন্যই থেকে গেছে।

ডিএসসির তথ্য অনুযায়ী, এই কোম্পানিটির মোট শেয়ারের ৩২ দশমিক শূন্য সাত শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে দুই দশমিক ৭৫ শতাংশ শেয়ার।

Facebook Comments Box

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মে ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com