Ad
x

বক্সার হচ্ছেন টাইগার শ্রফ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৫০০ বার পঠিত

বক্সার হচ্ছেন টাইগার শ্রফ

টাইগার শ্রফের জনপ্রিয়তা নিয়ে আলাদ করে বলার কিছু নেই। তার রোমাঞ্চকর অ্যাকশন মন জয় করে নিয়েছে লাখো ভক্তের। দিনের পর দিন নিজেকে করে তুলছেন আরও পরিণত। দিন কয়েক আগেই ‘হিরোপান্তি ২’ এবং ‘র্যাম্বো’ সিনেমার জন্য নাম লিখিয়েছেন ‘ওয়ার’খ্যাত এই অভিনেতা।

এবার তার সঙ্গে যুক্ত হলো আরও একটি নাম। পরিচালক বিকাশ বাহলের সঙ্গে ‘গনপত’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে।

মুম্বই মিরর তাদের এক প্রতিবেদনে জানায়, টাইগার শ্রফ ‘গনপত’ ছবিতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করবেন। সিনেমাটি মূলত মুম্বাইয়ের একটি স্পোর্টস ড্রামাকে কেন্দ্র করে। পরিচালক বিকাশ এখনো স্ক্রিপ্টের কাজ করে যাচ্ছেন।

পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিকাশ জানান, ‘সিনেমাটি কয়েকটি সিক্যুয়েল হিসেবে আসবে। তাই স্ক্রিপ্টের উপর একটু বাড়তি জোর দেওয়া হচ্ছে। আমি অনেকদিন আগেই টাইগারকে স্ক্রিপ্টটি বর্ণনা করেছিলাম। তখন তাত্ক্ষণিকভাবেই তার উত্তর ‘হ্যাঁ’ ছিল। গল্প অনুযায়ী টাইগারের চেয়ে ভালো কাউকে আমি দেখছি না এই ছবির জন্য।’

টাইগার শ্রফ ইতিমধ্যে ছবিটির জন্য প্রস্তুতি শুরু করেছেন বলেও জানা গেছে। তিনি তার বক্সিং দক্ষতা নিয়েও কাজ করছেন। কারণ ছবিটিতে অনেকগুলো রিং সিকোয়েন্স থাকবে।

Facebook Comments Box

Posted ০৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com