Ad
x

বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পক্ষে শ্রিংলা

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

বাংলাদেশ-ভারতের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পক্ষে শ্রিংলা

বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের পক্ষে মত প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেছেন, উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ ও পারস্পরিক সম্পর্ক আরও বাড়তে পারে।

মঙ্গলবার সকালে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম উপস্থিত ছিলেন। পরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান ভারতের পররাষ্ট্র সচিবকে ফুলেল শুভেচ্ছা ও বাংলাদেশ সফরের জন্য অভিনন্দন জানান।

বাঁ থেকে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা, বিজি চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। এ সময় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। বাংলাদেশ-ভারতের প্রকৃত সম্পর্ক ও ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে তিনি যথেষ্ট ভূমিকা রাখছেন।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে। এ সময় বসুন্ধরা গ্রুপকে এলপি গ্যাসসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Posted ০২:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com