বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

‘বিআইএ নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে’- অভিযোগ করে ফখরুল ইসলামের পদত্যাগ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৪৯ বার পঠিত

‘বিআইএ নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে’- অভিযোগ করে ফখরুল ইসলামের পদত্যাগ

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ তুলে সংগঠনটির নির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।

বুধবার বিআইএ’র প্রেসিডেন্ট বরাবর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে ফখরুল ইসলাম অভিযোগ করেন, “গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাহী কমিটির ২২৫তম সভায় দেখা যায়, বিভিন্ন কমিটি ও সাবকমিটি গঠনে স্বেচ্ছাচারিতা করা হচ্ছে এবং গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করা হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় আমি সভা থেকে ওয়াকআউট করি। বিআইএ নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের স্বেচ্ছাচারী নির্বাহী কমিটিতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তাই এমতাবস্থায় বিআইএ’র নির্বাহী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগে আমার পত্রটি গ্রহণ করবেন।”

বিআইএ দেশের জীবন ও নন-লাইফ—উভয় খাতের বীমা কোম্পানির সংগঠন।

সংগঠনটি বীমা খাতের নীতিনির্ধারণী বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় এবং বীমা কোম্পানিগুলোর স্বার্থরক্ষা নিয়ে কাজ করে।

Facebook Comments Box

Posted ০৭:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com