নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
বিআইসিএমে স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে সেমিনার বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) আয়োজনে অনুষ্ঠিত হলো স্টার্টআপ ও ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে সেমিনার।
সোমবার (২০ এপ্রিল) প্রতিষ্ঠানটির মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিআইসিএম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সেমিনারে ‘স্টার্টআপ অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ওভারভিউ অ্যান্ড প্রসেস অব সাকসেসফুল বিডিং’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভিএফএম ভেঞ্চারস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মাহফুজ রহমান। ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট জনাব ওয়াজিদ হাসান শাহের সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের সিএমও ও আর ভেঞ্চারস পিএলসি’র সাবেক সিইও কাজী মাহবুব হাসান, এফসিসিএ এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক নূরুল হাই। আলোচকরা সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
Posted ০২:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com