|

Advertisement
×

বিএসইসি’র অনুমতি পেলে ৭ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও লটারির ড্র

সোমবার, ০৫ অক্টোবর ২০২০   প্রিন্ট   ৬১০ বার পঠিত

বিএসইসি’র অনুমতি পেলে ৭ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও লটারির ড্র

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর অনুমতি পেলে আগামী ৭ অক্টোবর অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) লটারির ড্র অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কাছে আবেদন করেছে।

বিএসইসির অনুমতি পেলে ঐদিন লটারি অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজন অনুযায়ী তারিখ পরিবর্তন হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
এদিকে কোম্পানির আইপিওতে বিনিয়োগকারীদের প্রায় সাড়ে ৩১ গুণ আবেদন জমা পড়েছে।
তথ্য মতে, অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার পেতে বিনিয়োগকারীরা ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আইপিও আবেদন গ্রহণ করা হয়। তাতে দেখা যায় কোম্পানিটির ১৫ কোটি টাকার শেয়ার পেতে ৪৭১ কোট ১৬ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ৫১ কোটি ৫৭ লাখ টাকার এবং সাধারণ বিনিয়োগকারীদের (এনআরবিসহ) ৪১৯ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকার আবেদন জমা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে।
পুঁজিবাজার থেকে সংগ্রহীত অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে। গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১২:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com