Ad
x

বিএসইসির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে সিএসই

সোমবার, ১৮ মে ২০২০   প্রিন্ট   ৫৫৯ বার পঠিত

বিএসইসির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছে সিএসই

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আজ সোমবার (১৮ মে) সিএসই এর ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর রশিদ বিএসইসির নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত -উল-ইসলামকে ফুলের তোড়া দিয়ে সিএসইর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁরা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করে।

এ সময় সিএসই এর জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ কার্যালয়ের প্রধান মোঃ গোলাম ফারুক এবং অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৬:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com