Ad
x

বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

রবিবার, ১৭ মে ২০২০   প্রিন্ট   ৫১৮ বার পঠিত

বিএসইসির নতুন চেয়ারম্যান হলেন শিবলী রুবাইয়াত

পুুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় তিনি আজ (১৭ মে) বিকাল ৪টায় বিএসইসিতে যোগদান করেছেন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজের ডিন। তিনি বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত দুই দশকেরও বেশি সময় ধরে ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা শিক্ষার সাথে সম্পৃক্ত রয়েছেন।

শিক্ষাজীবনের সকল স্তরেই তিনি প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি ইউ.কে, অস্ট্রেলিয়া ও কোরিয়াতে ফাইন্যান্স ও ব্যাংকিং বিষয়ের উপর রিসার্স ডিগ্রি, ডিপ্লোমা এবং প্রশিক্ষন পেয়েছেন। ঢাকার ধামরাইয়ে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন অধ্যাপক শিবলী। তার সহধর্মিনী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজী শিক্ষিকা ও বিটিভির ইংরেজী সংবাদ পাঠিকা।

Facebook Comments Box

Posted ০৪:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com