Ad
x

বিএসইসির পরিচালকদের দায়িত্বে রদবদল

শুক্রবার, ২৮ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫১১ বার পঠিত

বিএসইসির পরিচালকদের দায়িত্বে রদবদল

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পরিচালকদের দায়িত্ব রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) জালাল উদ্দিন আহমেদ সাক্ষরিত চিঠির মাধ্যমে পরিচালকদেরকে দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে।
পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে পূর্বের এসআরআই এর পাশাপাশি সিডিএস ও আবু রায়হান মো: মোতাসিম বিল্লাহকে পূর্বের গবেষণা ও উন্নয়নের পাশাপাশি কমিশন সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মোঃ মনসুর রহমানকে ক্যাপিটাল ইস্যু বিভাগের আংশিক থেকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে।
পরিচালকদের মধ্যে রিপন কুমার দেবনাথকে ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স (সিএমআরআরসি) থেকে সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ (এসআরএমআইসি) বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মীর মোশাররফ হোসেন চৌধুরীকে এনফোর্সমেন্ট থেকে অর্থ বিভাগ, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রেজিস্ট্রেশন থেকে এনফোর্সমেন্ট ও ফিন্যান্সিয়াল লিটারেসি, প্রদীপ কুমার বসাককে কর্পোরেট ফিন্যান্স ও ক্যাপিটাল ইস্যু থেকে রেজিস্ট্রেশন ও একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, মোঃ আবুল কালামকে অর্থ বিভাগ থেকে সিএমআরআরসি, মোহাম্মদ আবুল হাসানকে প্রশাসন থেকে কর্পোরেট ফিন্যান্স এবং ফারহানা ফারুকীকে কমিশন সচিবালয় ও আইএডি থেকে প্রশাসন ও আইএডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই নির্বাহী পরিচালকদের দায়িত্ব রদবদল করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com