নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৮ জুন ২০২৬ প্রিন্ট ৯ বার পঠিত
আজ ২৮ জুন, বিশিষ্ট বীমা ব্যক্তিত্ব সরাফতউল্লাহ্ ঢালীর জন্মবার্ষিকী। ১৯৩১ সালের এই দিনে তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আলফাজ উদ্দিন ঢালী এবং মাতা ফয়জুন্নেছা বেগম। চাঁদপুরের বাবুরহাট হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যায়ে বি.কম (সম্মান) পাস করেন।
এজেন্সি ম্যানেজার হিসেবে ১৯৬৪ সালে হাবিব ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে যোগ দেন। ১৯৬৫-৬৯ তিনি হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কন্ট্রোলার অব এজেন্সি ছিলেন। ৮-১২-৬৯ থেকে আগস্ট ১৯৭০ পর্যন্ত ইস্ট বেঙ্গল মিউচ্যুয়াল ইন্স্যুরেন্সের লাইফ ম্যানেজার হিসেবে দায়ীত্ব পালন করেন। হোমল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা তিনি। ম্যানেজিং ডিরেকটরের দায়িত্বে ছিলেন ১৫-৯-১৯৯৬ থেকে ১৫-১১-২০১১ পর্যন্ত। তিনি বীমাশিল্পের বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ গ্রহণ করেন। জীবন বীমা করপোরেশনে ১৯৭৩ সালে ইনচার্জ হিসেবে যোগদান করেন। ধাপে ধাপে কৃতিত্বের সাথে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে উন্নীত হন। ১৯৯০ সালে অবসর নেয়ার পরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সে চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব নেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। তিনি ৫ জানুয়ারি, ২০১১ সালে মৃত্যুবরণ করেন। ইকনোমিক মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৯ সালের ১১ মার্চ এই বীমাব্যক্তিত্বকে গুণীজন সম্মাননা (মরণোত্তর) প্রদান করে।
Posted ০৯:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৮ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com