নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ ডিসেম্বর ২০২১ প্রিন্ট ৪৭৯ বার পঠিত
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ২২ ডিসেম্বর স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারির শেয়ার লেনদেন। এর আগে ১৯ থেকে ২১ ডিসেম্বর স্পট ও ব্ল মার্কেটে শেয়ার লেনদেন করছে এ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এ কোম্পানির পরিচালনা পর্ষদ।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২২ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৩৪ টাকা লোকসান হয়েছিল।
এছাড়া শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৯.৫৭ টাকা। এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে (০.২২) টাকা।
Posted ১১:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন