নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৮ মে ২০২১ প্রিন্ট ৫৬৪ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২১-মার্চ’২১) আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। শনিবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করে তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ পয়সা।
এদিকে, তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩ পয়সা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৬ পয়সা।
এদিকে তৃতীয় প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১৩ পয়সাা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৭ টাকা ৫৬ পয়সা।
Posted ০৮:০৮ অপরাহ্ণ | শনিবার, ০৮ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন