|

Advertisement
×

বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে

বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৮ বার পঠিত

বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে

দেশের শেয়ারবাজারের নেতিবাচক পরিস্থিতিতে বিনিয়োগ নিয়ে আস্থা সঙ্কট বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। দীর্ঘদিন ধরে বাজারে চলছে ক্রান্তিকাল। একদিন সূচক বাড়ে তো দুইদিন কমে। অনেকবারই বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলও তা বাস্তবে দেখা যায়নি। মুনাফার আশায় বিনিয়োগ করা হলেও বরং লোকসানের পাল্লা ভাড়ি হয়েছে।

আজও ২৭ ডিসেম্বর সেই ধারাবাহিকতায় লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সূচকের উঠানামা স্বাভাবিক দেখা গেছে। কিন্তু এরপর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে সূচকের সামান্য পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৩.৮৮ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫.৮৮ পয়েন্টে।

অপর সূচক ডিএসই–৩০ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭.৩৫ পয়েন্টে।

আজ লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৬.৭৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৬ কোটি ৭৯ লাখ ৫ হাজার ৩৯৫টি শেয়ার ১ লাখ ৩৫ হাজার ৪৫৫ বার হাতবদল হয়েছে।

টাকার অংকে যার বাজারমূল্য ৪৮৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ ডিসেম্বর ডিএসইতে ১৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৫৬টি শেয়ার ১ লাখ ৩০ হাজার ২০৫ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ ০৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৩৬ লাখ ২৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৩.৫৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির।

আজ দিন শেষে টাকার অংকে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ৮৪৫ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭ টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯২ লাখ ১০ হাজার ২২২ টাকা।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com