Ad
x

বোনাস শেয়ারের পরিবর্তে নগদ লভ্যাংশ দিবে কসমেটিকস

বুধবার, ২০ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

বোনাস শেয়ারের পরিবর্তে নগদ লভ্যাংশ দিবে কসমেটিকস

বোনাস লভ্যাংশ দেয়ার পরিবর্তে নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি “কেয়া কসমেটিকস লিমিটেড”। কোম্পানিটির ২ শতাংশ লভ্যাংশ দেয়ার কথা থাকলেও তার পরিবর্তে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩০ জুন ২০২০ তারিখে অনুষ্ঠিত সভায় কেয়া কসমেটিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটি । আজ ১৯ জানুয়ারি ২০২১ (মঙ্গলবার) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় অংশ নেয়া শেয়ারহোল্ডারদের দাবীর প্রেক্ষিতে ২ শতাংশ লভ্যাংশের পরিবর্তে ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি। এ সিদ্ধান্ত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে পাশ হয়।

Facebook Comments Box

Posted ০৮:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com