সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংকগুলো কথা রাখেনি : এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ৮৬৮ বার পঠিত

ব্যাংকগুলো কথা রাখেনি : এফবিসিসিআই সভাপতি

এক অঙ্ক সুদহারে ব্যাংক ঋণ সুবিধা দেওয়ার কথা থাকলেও অধিকাংশ ব্যাংকগু কথা রাখেনি বলে অভিযোগ করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দীন। মঙ্গলবার রাজধানীর ফেডারেশন ভবনে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের সঙ্গে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, সব ব্যাংক মালিক ওয়াদা করেছিলেন যে তারা এক অঙ্ক সুদহারে ব্যাংক ঋণ দেবেন। অথচ কিছু ব্যাংক ছাড়া বাকিরা কথা রাখেননি। এটা নিয়ে আমরা বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের সঙ্গে বসবো। আমরা আবারও অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানাবো।

তিনি বলেন, দেশের জিডিপি গ্রোথের ৭০ শতাংশে অবদান রাখেন ব্যবসায়ীরা। অথচ ব্যবসায়ীরা যখন কার্ভাডভ্যান নিয়ে চট্টগ্রাম বন্দরে যান সেখানে একটি তালা লাগানো হয় কার্ভাডভ্যানগুলোতে। এজন্য অস্থায়ী একাট তালার দাম রাখা হয় ৬শ টাকা, প্রতি ঘণ্টায় আলাদাভাবে আরও চার্জ দেওয়া লাগে। এ ভোগান্তির শেষ হয়নি এখনও। আমরা এ নিয়ে বহুবার তৎকালীন অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, কোনো কাজ হয়নি।

এনবিআর কর্মকর্তারা কারণে-অকারণে হয়রানি করে কাউন্সিল অব চেম্বার প্রেসিডেন্টদের এমন অভিযোগের জবাবে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, কোনো ব্যবসায়ী অকারণে হয়রানির শিকার হন এটা আমরা চাই না। নির্ধারিত কর বা ট্যাক্স দেওয়ার পরও কেনো হয়রানি হবে। বুধবার এনবিআরের সঙ্গে আমাদের আলোচনা আছে। সেখানে এসব সমস্যা নিয়ে কথা বলা হবে। এসময় এফবিসিসিআইর পরিচালকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৬:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com