Ad
x

ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা বাড়াল বিএসইসি

বৃহস্পতিবার, ০১ মে ২০২৫   প্রিন্ট   ২৪৪ বার পঠিত

ব্যাক অফিস সফটওয়্যার বাস্তবায়নের সময়সীমা বাড়াল বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অসংশোধনযোগ্য (non-editable) ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারে জোর দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সফটওয়্যারটির পূর্ণ বাস্তবায়নের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বিএসইসির ৯৫৪তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পরে বিএসইসির মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে অনেক ট্রেকহোল্ডার একাধিক ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করছে, যার ফলে কিছু প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের সিকিউরিটিজ বিক্রি ও নগদ অর্থ আত্মসাৎ করে তা গোপন করছে। এ ধরনের অপব্যবহার বন্ধে নির্ধারিত সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

সফটওয়্যার বাস্তবায়নের বর্তমান অগ্রগতির তথ্য অনুযায়ী:

  • ডিএসই ও সিএসই মিলিয়ে ২৯১টি ডুয়েল ট্রেকহোল্ডারের মধ্যে

    • ১৩টি প্রতিষ্ঠান ইতোমধ্যে সফটওয়্যার বাস্তবায়ন সম্পন্ন করেছে

    • ১৭৮টির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

  • সিএসইর ৮২টি সিঙ্গেল ট্রেকহোল্ডারের মধ্যে

    • ২৮টি প্রতিষ্ঠান সফটওয়্যার বাস্তবায়ন সম্পন্ন করেছে

    • ১৫টির কাজ চলমান রয়েছে

বিএসইসি মনে করে, নির্ধারিত সফটওয়্যার বাস্তবায়িত হলে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ও স্টক ব্রোকারদের হেফাজতে থাকা সিকিউরিটিজের মধ্যে গরমিল কমে আসবে। এর মাধ্যমে শেয়ারবাজারে জবাবদিহিতা ও স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে।

Facebook Comments Box

Posted ০৬:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com