|

Advertisement
×

ব্র্যাক ব্যাংক ইস্যু করবে গ্রিন বন্ড

শনিবার, ২৩ মে ২০২৬   প্রিন্ট   ১১১ বার পঠিত

ব্র্যাক ব্যাংক ইস্যু করবে গ্রিন বন্ড

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদ তিন বছর মেয়াদি “গ্রিন বন্ড” ইস্যুর অনুমোদন দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ২১ মে ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির ৩৯৫তম পরিচালনা পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবিত বন্ডটি হবে নন-কনভার্টিবল, আনসিকিউরড এবং পূর্ণাঙ্গভাবে রিডিমেবল গ্রিন বন্ড। বন্ডটির আকার হবে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা এবং এর মেয়াদ হবে সর্বোচ্চ তিন বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড ইস্যু করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি। সংগৃহীত অর্থ ব্র্যাক ব্যাংকের বিভিন্ন সবুজ অর্থায়ন কার্যক্রমে ব্যবহার করা হবে। তবে বন্ড ইস্যুর বিষয়টি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে ব্যাংকটি।

Facebook Comments Box

Posted ০৩:৩৭ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com