নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১০ জুন ২০২০ প্রিন্ট ১০২৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে আজ বুধবার ১২ কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৩৪ লাখ ৩৬ হাজার ৩৫০টি শেয়ার ১৫ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ২১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ৯৮ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন হয়েছে ব্যাংক এশিয়ার, দ্বিতীয় সর্বোচ্চ ৯৪ লাখ ৮৮ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং তৃতীয় সর্বোচ্চ ৬৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার।
এছাড়া আমান ফিডের ১৩ লাখ ৯৯ হাজার টাকার, যমুনা ব্যাংকের ৭ লাখ ৪৩ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৩১ লাখ টাকার, এনসিসি ব্যাংকের ৪৯ লাখ ২৯ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৯ লাখ ২০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৬ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪৮ লাখ ৯০ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ৫৯ লাখ ৯৩ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৫:০৪ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com