রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ১৭ কোম্পানির সাড়ে ৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   প্রিন্ট   ৭০৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১৭ কোম্পানির সাড়ে ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লকে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ৩৩ লাখ ৯৯ হাজার ২৭৫টি শেয়ার ২৪ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৬ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২ কোটি ১ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৯৩ লাখ ১৫ হাজার টাকার স্কয়ার ফার্মার এবং ৯০ লাখ ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো সিনথেটিক্সের।

এছাড়া এবি ব্যাংকের ১৩ লাখ ৪০ হাজার টাকার, একটিভ ফাইনের ১০ লাখ ৯১ হাজার টাকার, আনোয়ারা গ্যালভানাইজিংয়ের ৬ লাখ ১৭ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫৮ লাখ ৮০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১০ লাখ ৬৮ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ২৪ লাখ ৮৮ হাজার টাকার, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ লাখ ৬০ হাজার টাকার, ওয়াইম্যাক্সের ৪৪ লাখ ৭ হাজার টাকার, অলিম্পিকের ২৫ লাখ ৫৩ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৮১ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৮ লাখ ৪৯ হাজার টাকার, সিলভা ফার্মার ১০ লাখ ২০ হাজার টাকার এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২৯ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com