নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ প্রিন্ট ৪০ বার পঠিত
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের সহযোগী প্রতিষ্ঠান উত্তরা বাংক সিকিউরিটিজ লিমিটেডে নতুন করে ১৯২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সহযোগী প্রতিষ্ঠানটির ব্যবসায়িক পরিধি বিস্তার এবং কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, গত ১৬ এপ্রিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করো হয়। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, চারটির বিপরীতে একটি রাইট শেয়ার (১:৪) অফারের আওতায় আগামী ৩০ দিনের মধ্যে এই বিনিয়োগ সম্পন্ন করা হবে। এর মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানে উত্তরা ব্যাংকের বিনিয়োগ আরো শক্তিশালী হবে বলে আশা করছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এ বিনিয়োগের ফলে কোম্পানিটির মূলধনভিত্তি আরও শক্তিশালী হবে এবং পুঁজিবাজারে কার্যক্রম সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি ব্রোকারেজ ও মার্চেন্ট ব্যাংকিং সেবার সক্ষমতাও বাড়বে বলে মনে করছেন তারা।
Posted ০২:৫৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com