নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ প্রিন্ট ১৬ বার পঠিত
ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) অনলাইন সেবার নিবন্ধন ফি, অনলাইন প্রক্রিয়ায় প্রস্তুতকৃত সিআইবি রিপোর্টের সার্ভিস চার্জ এবং মাসিক তথ্য আপলোডে ব্যর্থতার কারণে আরোপিত জরিমানা পরিশোধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে মাসিক তথ্য আপলোডে কিছু শিথিলতাও দেওয়া হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলো নির্ধারিত সময়ের মধ্যে সহজে আবেদন ও ফি পরিশোধ করতে পারে।
বৃহস্পতিবার(২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা সিআইবি সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করায় সার্ভিস চার্জ হিসাব এবং জরিমানা আদায়ে জটিলতা তৈরি হচ্ছিল। এ কারণে বিদ্যমান নির্দেশনায় কিছু পরিবর্তন আনা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট মাসের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে আপলোড করলে সার্ভিস চার্জে অব্যাহতির জন্য আবেদন করা যাবে। তবে আবেদনপত্রে কোনো ত্রুটি থাকলে সিআইবি কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধন করে পুনরায় জমা দিতে হবে। এছাড়া সার্ভিস চার্জ নিয়ে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে ব্যুরোতে আবেদন করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে পূর্ববর্তী সময়ের অব্যাহতির আবেদন না করলে তা আর বিবেচনায় নেওয়া হবে না। তবে ২০১১ সালের সার্কুলারে থাকা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর ৪৪(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
Posted ০৮:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com