নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২২ জুলাই ২০২৬ প্রিন্ট ২৮ বার পঠিত
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বিশেষ প্রণোদনাও ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ করবর্ষ থেকে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে করদাতারা নিট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা পাবেন। তবে এ প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ প্রণোদনা আর পাওয়া যাবে না। এছাড়া ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে প্রচলিত বিধান অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। ফলে করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এনবিআর জানায়, িি.িবঃধীহনৎ.মড়া.নফ পোর্টালের মাধ্যমে করদাতারা ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এবং কর পরিশোধ করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন ডিজিটাল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধের সুবিধা রাখা হয়েছে।
রিটার্ন সফলভাবে দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ অনলাইনে সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে এনবিআর।
Posted ০৭:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২২ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com