|

Advertisement
×

ব্লক মার্কেটে ৩৮ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪   প্রিন্ট   ২৬১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮ কোম্পানির মোট ৩৮ কোটি ৮৩ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৬ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৬টি হলো- লাভেলো আইসক্রিম, এসবিএসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড। আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ১৭ কোটি ৩ লাখ টাকারও বেশি।

২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, এক্সপ্রেস ইন্সুরেন্স, খান ব্রাদার্সের এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের লিমিটেড। আজ এই ছয় প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৩ লাখ টাকারও বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাভেলো আইসক্রিমের। এদিন কোম্পানিটির ১৪ কোটি ৭৫ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ২৬ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৫ কোটি ১৭ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- এক্সপ্রেস ইন্সুরেন্সের ৩ কোটি ৬৫ লাখ ৬ হাজার টাকা, খান ব্রাদার্সের ৩ কোটি ৬৪ লাখ ৯০ হাজার টাকা এবং প্রগতি লাইফ ইন্সুরেন্সের লিমিটেডের ৮০ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৩:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com