|

Advertisement
×

ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন

সোমবার, ১৪ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৬২ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৪ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৪ কোটি ৬২ লাখ ৭৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- সি পার্ল হোটেল, কন্টিনেন্টাল ইন্সুরেন্স এবং ডিবিএইচ ফাইন্যান্স। আজ এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ২২ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫০ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল হোটেলের ১০ কোটি ৭ লাখ ৫৩ হাজার, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৯ কোটি ৫৭ লাখ ৩১ হাজার এবং ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ২ কোটি ৫৬ লাখ ১৪ হাজার, গ্রামীণফোনের ২ কোটি ১৮ লাখ ৪৪ হাজার, সোনালী পেপারের ২ কোটি ৯ লাখ ৪৭ হাজার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ কোটি ৭৪ লাখ ৪৯ হাজার, সামিট পাওয়ারের ১ কোটি ২০ লাখ ৬৩ হাজার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ১ কোটি ১৮ লাখ এবং সিটি ব্যাংকের ১ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৮:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com