|

Advertisement
×

ব্লক মার্কেটে ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন

বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৩১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭ কোম্পানি শেয়ার শেয়ার লেনদেন হয়েছে। এদিন এই ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৭৫ কোটি ৩০ লাখ ৬৬ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে রেনেটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকার। তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার।

এছাড়া, ব্লক মার্কেটের লেনদেনের নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪ কোটি ৩৭ লাখ টাকার, ফার্মা এইডের ২ কোটি ১৭ লাখ টাকার, সোনালী পেপারের ৩ কোটি ০৫ লাখ, বিএটিবিসির ৪ কোটি ৮৯ লাখ টাকার, বিকন ফার্মার ৩ কোটি ৪০ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৩৭ লাখ টাকার, আইপিডিসির দেড় কোটি টাকার, কহিনুর কেমিক্যালের ১ কোটি ২০ লাখ টাকার এবং ম্যারিকোর ১ কোটি ১০ লাখ টাকার উল্লেখযোগ্য শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪১ অপরাহ্ণ | বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com