|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬০ কোম্পানির শেয়ার লেনদেন

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২২৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ২৬ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৫০ কোটি ৩০ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সি পার্ল রিসোর্ট, এমারেল্ড অয়েল এবং গ্রামীণফোন।

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৭ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সি পার্ল রিসোর্টের ২১ কোটি ৭৩ লাখ ৬০ হাজার, এমারেল্ড অয়েলের ৪ কোটি ৩০ লাখ ৬০ হাজার এবং গ্রামীণফোনের ২ কোটি ৭২ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বিএসআরএম স্টিলের ২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার, আলহাজ টেক্সটাইলের ১ কোটি ৬৭ লাখ ৯২ হাজার, লুব-রেফ বাংলাদেশের ১ কোটি ২৯ লাখ ৫৬ হাজার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৮১ লাখ ৬৬ হাজার, সাউথইস্ট ব্যাংকের ৭৫ লাখ, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৭১ লাখ ৮৪ হাজার এবং ব্রাক ব্যাংকের ৬১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com