|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট   ২১৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৮ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬১ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৪৪ লাখ ৫৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ক্রিস্টাল ইন্সুরেন্স, এইচআর টেক্সটাইল এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স।

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ১৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৫৩ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ৭৯ লাখ ৪৫ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ৫ কোটি ৮৫ লাখ ১২ হাজার, এইচআর টেক্সটাইলের ১ কোটি ৯২ লাখ ৭১ হাজার এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার, যমুনা ব্যাংকের ১ কোটি ২১ লাখ ৮৮ হাজার, প্রিমিয়ার ব্যাংকের ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার, ব্যাংক এশিয়ার ১ কোটি ১১ লাখ ১ হাজার, বেক্সিমকোর ৭৭ লাখ ৫ হাজার, সিটি ব্যাংকের ১ কোটি ৭ লাখ ৩০ হাজার এবং বাংলাদেশ স্টিলের ৯৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৩১ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com