|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন

রবিবার, ২৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৩০ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক: আজ ২৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৮৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- সানলাইফ ইন্সুরেন্স, একমি পেস্টিসাইডস এবং আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ১৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের সাড়ে ৮৫ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের ৬৭ কোটি ১০ লাখ ৮৭ হাজার, একমি পেস্টিসাইডসের ৪ কোটি ৭৩ লাখ ৭ হাজার এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্ল রিসোর্টের ১ কোটি ১১ লাখ ৩১ হাজার, স্কয়ার ফার্মার ১ কোটি ২ লাখ ৭৮ হাজার, সিএন্ডএ টেক্সটাইলের ৮২ লাখ ৯৫ হাজার, সিলভা ফার্মার ৫২ লাখ ৮ হাজার, সোনালী পেপারের ৪৯ লাখ ২০ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ৪১ লাখ ৭ হাজার এবং আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১০:০১ অপরাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com