নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট ২৩১ বার পঠিত
আজ ১৯ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির। কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ইসলামী ইন্সুরেন্স এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
আজ এই ৩কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৩৭ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৫৪ শতাংশ।
জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংকের ১৩ কোটি ৯২ লাখ ১৮ হাজার, ইসলামী ইন্সুরেন্সের ৪ কোটি ৬০ লাখ ২২ হাজার এবং ইনফরমেশন সার্ভিসেসের ২ কোটি ৮৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১ কোটি ৯১ লাখ ২০ হাজার, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ১ কোটি ২১ লাখ ৭৩ হাজার, ক্রিস্টাল ইন্সুরেন্সের ১ কোটি ১৮ লাখ ৮৯ হাজার, জনতা ইন্সুরেন্সের ১ কোটি ১২ লাখ ৬০ হাজার, ইউনিয়ন ইন্সুরেন্সের ৯৬ লাখ ৫৫ হাজার, মেট্রো স্পিনিংয়ের ৬৯ লাখ ৮৬ হাজার এবং সিংগার বাংলাদেশ লিমিটেডের ৬১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
Posted ০৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন