|

Advertisement
×

ব্লক মার্কেটে ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩   প্রিন্ট   ২৫৬ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৬ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে এই ৬৬ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ২২ কোটি ২৫ লাখ ৩১ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৪ কোম্পানির। কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ব্যাংক, ব্রাক ব্যাংক, দেশবন্ধু পলিমার এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।

আজ এই ৪ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৪৫ শতাংশ।

জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের ৩ কোটি ৬০ লাখ, ব্রাক ব্যাংকের ৩ কোটি ২৮ লাখ ২৬ হাজার, দেশবন্ধু পলিমারের ১ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার এবং একমি পেস্টিসাইডের ১ কোটি ৫৪ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে শাহজীবাজার পাওয়ারের ৯৬ লাখ ২৮ হাজার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭২ লাখ ৬০ হাজার, লাফার্জ হোলসিম বাংলাদেশের ৬০ লাখ ৬৭ হাজার, একমি ল্যাবরটরিজের ৫৮ লাখ ৩৮ হাজার, বেক্সিমকো ফার্মার ৫০ লাখ ১ হাজার এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৪৭ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com