|

Advertisement
×

ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন

বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   প্রিন্ট   ২৩১ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ১৫ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৭৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৩ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে মোট ৪৫ কোটি ৩০ লাখ ৬৫ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৩ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- আরডি ফুড, গ্রামীণফোন এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্স। আজ এই ৩ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৩৩ শতাংশ।

জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আরডি ফুডের ৫ কোটি ২২ লাখ ৮৮ হাজার, গ্রামীণফোনের ৫ কোটি ১২ লাখ ৫৫ হাজার এবং ডেল্টা লাইফ ইন্সুরেন্সের ৪ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রেনেটা লিমিটেডের ৩ কোটি ৬৮ লাখ ৮১ হাজার, লাফার্জহোলসিম বাংলাদেশের ২ কোটি ৬৫ লাখ ৫ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ২ কোটি ২২ লাখ ৫৭ হাজার, বিকন ফার্মার ১ কোটি ৯৭ লাখ ১৮ হাজার, সালভো কেমিক্যালের ১ লাখ ৪৮ লাখ ২১ হাজার, আইএফআইসি ব্যাংকের ১ কোটি ২১ লাখ ১২ হাজার এবং সি পার্ল হোটেলের ১ কোটি ১ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৪:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com