শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ৯ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন

বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩৮৭ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

আজ ০৮ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯ প্রতিষ্ঠানের সর্বোচ্চ লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রেনেটা, রূপালী ব্যাংক, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং সোনালী আঁশ।

আজ ব্লক মার্কেটে ব্লক মার্কেটে এই ৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৭৬ লাখ ২৮ হাজার টাকার। যা ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৬৪.৩১ শতাংশ।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্লক মার্কেটে লেনদেন হওয়া ৯ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মার।

এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৪ কোটি ৪০ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে ৩ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে গ্রামীণ ফোনের।

ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হওয়া অন্য ৬ কোম্পানির মধ্যে- বেক্সিমকো ফার্মার ২ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ২ কোটি ৩৬ লাখ ৯২ হাজার টাকা, রেনেটার ১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার টাকা, রূপালী ব্যাংকের ১ কোটি ৪৭ লাখ ১৩ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা এবং সোনালী আঁশের ১ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিকে, আজ ডিএসইতে ব্লক মার্কেটে মোট ৬১ কোম্পানির ৪৭ লাখ ৬৯ হাজার ১৫৯টি শেয়ার ১৬০বার হাতবদল হয়, টাকার অংকে যার বাজারমূল্য ৩৩ কোটি ৮৩ লাখ ৮৯ হাজার টাকা।

 

এদিন ব্লক মার্কেটের ৫০ লাখ টাকার উপরে এবং ১ কোটি টাকার নিচে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে- শ্যামপুর সুগারের ৮৯ লাখ ৮৩ হাজার টাকা, বিএটিবিসির ৭৯ লাখ ৮১ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭২ লাখ ৮০ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ৭২ লাখ টাকা, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৬০ লাখ ৬৫ হাজার টাকা, আফতাব অটোমোবাইলসের ৫৭ লাখ টাকা, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫৭ লাখ টাকা এবং আইটিসির ৫১ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৪:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com