নিজস্ব প্রতিবেদক:
বুধবার, ১১ অক্টোবর ২০২৩ প্রিন্ট ২০০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত মালেক স্পিনিংযের ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণে এর অঙ্গপ্রতিষ্ঠান জেএম ফ্যাব্রিক্স লিমিটেডে(জেএমএফএল) ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা বিনিয়োগ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটির কারখানার ভারসাম্য, আধুনিকায়ন, প্রতিস্থাপন ও সম্প্রসারণ (বিএমআরআই) পরিকল্পনার অংশ হিসেবে এই বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
কোম্পানিটি জানিয়েছে, সিমলেস ফ্যাসিলিটিস, ইয়ার্ন টেক্সচারিং, কভারিং ফ্যাসিলিটি ও অন্যান্য ফ্যাসিলিটির জন্য এ বিনিয়োগ জেএমএফএলের অভ্যন্তরীণ উৎস ও ব্যাংকঋণ থেকে সংগ্রহ করা হবে। এই বিনিয়োগের ফলে জেএমএফএলের ফ্যাব্রিক্স উৎপাদন বছরে ৫ কোটি ২৯ লাখ ৪৪ হাজার পিস থেকে বেড়ে ৫ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার পিস হবে। এই বিনিয়োগের ফলে বিক্রি ও মুনাফা বাড়বে বলে আশা করছে কোম্পানিটি।
এছাড়া মালেক স্পিনিংয়ের পর্ষদ তাদের গাজীপুরের সফিপুরের কারখানা প্রাঙ্গণে জেএমএফএলকে ৫২ হাজার স্কয়ার ফিট গুদাম ব্যবহারের অনুমোদন দিয়েছে। এজন্য প্রতি মাসে জেএমএফএলকে প্রতি স্কয়ার ফিটের জন্য ১৫ টাকা ভাড়া গুনতে হবে।
সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মালেক স্পিনিং মিলসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৭৮ পয়সায়।
৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মালেক স্পিনিং মিলস। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৭২ পয়সা।
Posted ০১:৩০ অপরাহ্ণ | বুধবার, ১১ অক্টোবর ২০২৩
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন