নিজস্ব প্রতিবেদক
শনিবার, ২৩ মে ২০২৬ প্রিন্ট ২০১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংকের বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২০ মে বিএসইসি চিঠির মাধ্যমে ব্যাংকটির ৩ শতাংশ বোনাস লভ্যাংশে সম্মতি জানিয়েছে। কোম্পানিটি বোনাস লভ্যাংশের মাধ্যমে বিদ্যামান ৬৫৮ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা পরিশোধিত মূলধন থেকে ৬৭৮ কোটি ৬২ লাখ ৫৬ হাজার ৪০০ টাকা পরযন্ত বৃদ্ধি করবে। কোম্পানিটির পূর্বঘোষিত রেকর্ড ডেট আগামী ১ জুন থাকবে। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য , ৩১ ডিসেম্বর,২০২৫ সমাপ্ত হিসাব বছরে মিডল্যান্ড ব্যাংক ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস।
Posted ০৩:০৪ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com