|

Advertisement
×

মিলানে ‘রেডি টু শো’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ১৪ বার পঠিত

মিলানে ‘রেডি টু শো’ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

ইতালির মিলানে ইউরোপের অন্যতম বৃহৎ সোর্সিং মেলা ‘রেডি টু শো’-তে অংশ নিয়েছে বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াখাতের ১৪টি প্রতিষ্ঠান। তিন দিনব্যাপী মেলাটি শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতায় এবং রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো মেলায় অংশ নিচ্ছে।

‘রেডি টু শো’ একটি আন্তর্জাতিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) সোর্সিং প্ল্যাটফর্ম। এখানে তৈরি পোশাক, টেক্সটাইল, ফ্যাব্রিক, চামড়াজাত পণ্য, প্রযুক্তি, খুচরা বিক্রেতা, বায়ার, ব্র্যান্ড, ডিজাইনারসহ বিভিন্ন খাতের পেশাজীবীরা অংশ নেন।

মেলায় বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের প্রচার এবং আন্তর্জাতিক বায়ারদের আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পৃক্ততা আরও জোরদার হবে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো হলো—রাইনো এপারেলস, ফোকাস এপারেলস বিডি, মাসকম কম্পোজিট লিমিটেড, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট লিমিটেড, স্পার্টান ফ্যাশন লিমিটেড, ঐলি ফ্যাশন লিমিটেড, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন লিমিটেড, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স এপারেলস এবং সিম ফেব্রিকস লিমিটেড।

বাংলাদেশের রপ্তানি পণ্যের নতুন বাজার সৃষ্টি এবং ইউরোপের বাজারে দেশের তৈরি পোশাক, টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরনের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ০৭:২৭ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com